রক্ষকই আজ ভক্ষক। মেয়েকে ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার বাবা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার নরম কলোনি এলাকায়। অভিযুক্ত বাবা ফরিদ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানাজায়, রায়গঞ্জ থানার মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের নরম কলোনি এলাকার বাসিন্দা ফরিদ শেখের সাথে তার স্ত্রী সাহেরা খাতুনের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। স্ত্রী সাহেরার অভিযোগ, মাঝে মাঝে মেয়েকে ধর্ষনের চেষ্টা করে ফরিদ শেখ। বাধা দিতে গিয়ে স্বামীর হাতে প্রহৃত হতে হয় তাকে। এমনকি তাঁকে তালাক দেওয়ার কথা বলে ফরিদ শেখ।
অভিযোগ, দুই-তিন আগে ফরিদের স্ত্রী বাড়িতে ছিল না। সেই সুযোগে ফরিদ তার মেয়েকে জোর করে ধর্ষন করে। মা সাহেরা খাতুন বাড়িতে আসার পর মেয়ে ঘটনাটি তার মাকে বলে। সাহেরা খাতুন রায়গঞ্জ মহিলা থানায় তার স্বামীর নামে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ মহিলা থানার পুলিশ নরম কলোনী থেকে ফরিদ শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আজ অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিশ।